প্রথম

Premendra MitraPremendra Mitra24 May 1904

1 min read · 12.7K reads

প্রথম সাপটা দেখবে নিথর পাথর সন্মোহিত,
কোন সে আদিম অন্ধ অঘোর অন্বেষণের দ্বিধা
আঁধার-ছোঁয়ানো ছায়া-বিদ্যুত হেনে খোলে কুণ্ডলী!

তারপর সাপ অনেক দেখবে
কেঁপে-ওঠা শরবন।
কাঁটা-দেওয়া ঘাস সভয়ে শুনবে
গোপন সঞ্চারণ,
--শোনা না-শোনার সীমানার শুধু স্তব্ ধতা শিহরিত |

সব শেষে এক সাহসী সকাল
গহন অতল থেকে,
হিমেল হিংসা ছেঁকে নিয়ে এসে
রোদ্দুরে মেলাবে কি?
ছন্দে মেলাবে ঘৃণা-পিচ্ছল বিবরের
সরীসৃপের বিষফণা আর পাখিদের নীল মুক্তি!

Premendra Mitra
About the poet

Premendra Mitra

Premendra Mitra was an Indian poet, novelist, short story and thrillers writer and film director in the Bengali language. He was also a practitioner of Bengali science fiction. His critique of humanity led him to believe that for it to survive, human beings h…

View profile & all 7 Poems / Stories

More Poetry & Stories You May Like