বৃষ্টিতে ওড়ালো পর্দা
পর্দা ওড়ে, শ্রাবণ-সকাল
সব দরজা খুলে যায় পিছনের পথে
শুকনো পাতা ভিজে,
পদচিহ্ন ঢেকেছে শৈবাল!
বৃষ্টিতে পেতেছি মুখ
সিক্ত কেশে ঢেকেছি শরীর
এবার উপরে চোখ তুলে
প্রথম প্রত্যয়ে বলি
অসংকোচ নির্ভার আলয়ে
-সব গেছি ভুলে!
- নবনীতা








