তুমিই মালিনী

Bishnu DeyBishnu Dey18 Jul 1909

1 min read · 12.7K reads

তুমিই মালিনী
তুমিই মালিনী, তুমিই তো ফুল জানি ।
ফুল দিয়ে যাও হৃদয়ের দ্বারে, মালিনী,
বাতাসে গন্ধ, উৎস কি ফুলদানি,
নাকি সে তোমার হৃদয়সুরভি হাওয়া ?
দেহের অতীতে স্মৃতির ধূপ তো জ্বালি নি
কালের বাগানে থামে নি কো আসা যাওয়া
ত্রিকাল বেঁধেছ গুচ্ছে তোমার চুলে,
একটি প্রহর ফুলহার দাও খুলে,কালের মালিনী ! তোমাকেই ফুল জানি,
তোমারই শরীরে কালোত্তীর্ণ বাণী,
তোমাকেই রাখী বেঁধে দিই করমূলে
অতীত থাকুক আগামীর সন্ধানী –
তাই দেখে ঐ কাল হাসে দুলে দুলে

 

Bishnu Dey
About the poet

Bishnu Dey

Bishnu Dey was a prominent Bengali poet, prose writer, translator, academic and art critic in the era of modernism, post-modernism.

View profile & all 5 Poems / Stories

More Poetry & Stories You May Like