জানো কাল আমি আমাদের খালি ফ্ল্যাটে কাল গেছিলাম,

জানলার পাশে তোমার আধ-পোড়া সিগারেটের গন্ধ পেলাম। 

উগ্র, তোমার গভীর রাতের প্রেমের মতো। 

না, সেইরকম কিছুই ছিল না, 

থাকবার কোথাও না,

বিচ্ছেদ মানুষকে হিসাবি করে দায়ে,

আমরা মোটামোটি সবটাই গুছিয়ে নিয়েছি। 

আমাদের শোবার ঘরের গা লাগানো বারান্দায়,

তোমার একটা খাম পেলাম।

বাক্স থেকে স্লিপ করে গেছে বোধহয়,

আমাকে লেখা, তোমার প্রথম চিঠি।


খাম এর ভেতরে লেখা গুলো আমার মুখস্থ,

তাই আর নতুন করে পড়লাম না। 

একটা দেওয়ালে এখনও sauce এর দাগ রয়ে গেছে,

ভাগ্যিস dodge করেছিলাম সেই দিন, 

আর একটু হলেই মাথা ফেটে যেতো। 

খুব ভয় পেয়েছিলাম সেই রাতে, 

বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। 

সব স্মৃতি বন্ধ করে বেরোতে যাচ্ছিলাম,

নতুন একটা মিষ্টি couple এসেছে বেল দিলো,

খালি ফ্ল্যাট কেনার ব্যাপারে। 

ওদের বললাম, নতুন করে রং করে নিতে,

দাগ মুছে গেলে সব এবার নতুন লাগবে। 


বাড়ির মালিককে চাবি দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম,

আমাদের লেটার বক্সটা দেখলাম খালি,

কি মাথায় এলো কে জানে,

তোমার লেখা চিঠিটা আমি ওখানে পোস্ট করে দিলাম, ভাবলাম আবার যারা আসবে 

নতুন ঠিকানায় তারা যদি "প্রথম" থেকে শুরু করতে চায়? 

শেষটা তো আমরা সবাই জানি, তাই না?