কিছু তো আছে
যা হতে দেয় না
আমাকে স্বাভাবিক,
ঘুমাতেও দেয় না
এক প্রহর
নিশ্চিন্তে মনে
বারে বারে আর্তনাদ করে
ওঠো
জাগো
এখনো ভোর যে হয় নাই
যেন আমাকেই আনতে হবে
সূর্যকে হাত ধরে
কিনবা কোলে নিয়ে
আকাশে কালোমেঘ
আর ভয়ঙ্কর কালবৈশাখি ঝড়
সহজ তো নয়
সূর্য আনতে
আগুন হতে হবে
পুড়ে ছাই না হওয়া পর্যন্ত
সূর্যালিঙ্গন সম্ভব আছে কি?
