শিক্ষক দিবস উপলক্ষে কি ক্লাস হতো না !
দিনটাতে কিন্তু মোটেও ছুটিও থাকতো না !
স্কুলে যেতাম ঠিক অন্যদিনের মতোই,
বই, খাতা, কলম, কাজ করত সকলেই !
প্রত্যেককে কিনতে হতো একটা করে ডাকটিকিট,
দাম মনে হয় ছিল একটাকা, ব্যবসা করা কি ঠিক !
কে যে এই সর্বপল্লী রাধাকৃষ্ণান, কিছুই কি জানি !
বয়েসটা তখন বেশ কম,আমি তখন প্রায় খুকুমণি!