হৃদয়বাবুর ভ্রুকুটি লঙ্ঘন করার উপায় নেই,
পালস্ রেট বেড়ে দাঁড়িয়েছিল একশো ছত্রিশ !
কাজে কাজেই ওনার যথোচিত যত্ন করা চাই।
তবে পরিস্থিতি আগের চেয়ে ভাল অনেকটাই।
আর অতিথি হয়ে এসেছেন টাইফয়েড মহারানী !
সঙ্গে আবার রয়েছেন বদমেজাজী কাশী দেবী !
মাথা সোজা করে হাঁটতে চলতে কার না ইচ্ছে হয়,
বাধ্য হয়ে ট্যাবলেট-ক্যাপসুল-সিরাপের মুখোমুখি,
ওদের সাথে সমঝোতা ছাড়া কোনো উপায় নেই ।

