গত পরশু ভোর, দিনটা সেদিন ছিল বৃহস্পতি বার,
আমাকে ছেড়ে একাই যে গেল চলে, অপু আমার ।
পথ-ঘাট কিছুই কি ও চেনে, ভাবনা আসছে বার বার,
যায়না বলা, মনের কথা জেনেছিলেন হয়তো শাহনূর,
ঠাণ্ডা ঘরে আমার অপুর অপেক্ষাতেই কি ছিলেন !
সারা পথ আলো দেখিয়ে, ঠিক রাস্তায় নিয়ে যাবেন ?
নভেম্বরের ঊনত্রিশ, শুক্কুরবার, চললেন শাহনূর,
প্রশান্ত মুখ, নিমীলিত আঁখি, দৃষ্টিটা যেন বহুদূর !

