সুয়োরানী হলেই শেখা চাই ছল, কপটতা, অহংকার।
কুঁড়ে ঘরে জল পড়ে,দুয়ো রানী হওয়ার কি দরকার!
পক্ষীরাজ ঘোড়ার পিঠে তেপান্তরের মাঠ পেরিয়ে___ টগবগ শব্দ, রাজপুত্রের যাত্রা যেন আর শেষ হয় না !
কিন্তু সময় তো আর কারও জন্যে থেমে থাকে না।
স্বাধীনতা বড় প্রিয়, বালিকা তাই রানী হতে চায় নি ।
মনে মনে সে তো চেয়েছিল, শুধু একটু ভালবাসাই !
হোক না শুধুই এক ভালমানুষ,সে যে রাজার জামাই ।

