রঙটি আমার হয়তো একটু কালচে, তবে রাঙা,
ফোঁটা ফোঁটা অশ্রু জমে, হৃদয় আমার ভাঙা।
রক্ত যেমন লাল থাকে না, হয়ে পড়লে বাসি,
তেমনি কালচে এ রঙ আমি যে বড়ই ভালবাসি।
থাকতে যে চাই বরাবরই স্বস্তি মতন, একই রকম,
যেন সহজেই শান্তি পাই, নাই বা বাড়ুক আমার দাম !
গয়নার শোভা চাই না হতে,মানিক হয়ে অনেক দামী।
কালচে-লাল, ফিকে বা লালচে আমি কৃষ্ণ-কালো,
রুবি, চুনি বা পলা সব নামই আমার জন্যে ভালো।