উবু,দশ,বিশ,ত্রিশ,চল্লিশ,পঞ্চাশ,ষাট,সত্তোর,

মোর, মোর, মোর, মোর, মোওওওর।

বানিয়েছিলিস সবাই তো আমাকে চোর !

এবার তো ফেক খাটার পালা তোর।

জলে কুমীর ডাঙায় বাঘ,

ভাগ রে ভাই, দৌড়ে যা, এবার ভাগ।

আমিও তো দেখেছিস কেমন দৌড়েছি,

দৌড়ে দৌড়ে তোকে কেমন ছুঁয়ে দিয়েছি!

আমার ভাঙা কপালটা বেশ দিয়ে ফেলেছি,

কুমীর, ওরে তোর জল, ঘোলা করেছি !

ধর দেখি এবার তুই আমার পা,

দেখি তুই কেমন বড় কুমিরের ছা !

এই আমি লাফ দিয়ে পেলাম ডাঙা,

কোথায় পাবি তোর পুরোনো ঠিকানা ?

সারাক্ষণ কেবল দৌড়ে যাস,

বোকা তুই, ঘুরে ঘুরে ঘোলাজল খাস।

শান্ত হয়ে একটু বসার জো নেই,

কেউ না কেউ তোকে তো খেপাবেই!

একটু আশ্রয় চায় যে সকলেই,

সাধ করে কে আর বল হতে চায় চোর!

বলে শুধু মোর, মোর, মোর, মোওওওর !

দৌড়ে দৌড়ে ধরেছে তোর হাঁফ,

বলছিস এবার শুধু, "বাপরে বাপ !"

আহারে ! হোঁচট খেয়ে তুই পড়লি ধুপ,

মুখে নেই কোনো শব্দ, একদম চুপ !

হাততালি দিচ্ছে ওরা সবাই,

কারো ব্যথায় কি করে যে ___

কেউ এমন করে মজা পায় !

দে ছুঁয়ে দে তুই, ছুঁয়ে দে আমায়,

নাহয় এবার মোর কর আমায়।

মোছ রে একবার চোখের জল,

তুই আমার বন্ধু হবি কি না বল ?

বেশ, বেশ, আর কুমিরডাঙা খেলবো না,

মিছেমিছি তোকে "চোর" বলবো না ।

তুই কি খাবি একটু এবার জল ?

চল তবে , আমাদের বাড়ি চল ।

আমার ঠিকানাই আজ তোর ঠিকানা,

বন্ধু হয়েছিস, আর করিসনা বাহানা।

করলেও আমি শুনছি না, শুনবো না।