"নীরস তরুবর পুরত ভাগে", কথাটা পড়ে নিয়ে,

ফাল্গুনী স্যার ক্ষেপে গিয়ে একেবারে লালে লাল !

এটা তো আর নিন্দে নয়,‌ আসলে ভাষার কামাল।

উনি বলেছেন, "সহজ ভাষায় বলুন, আর যদি___

নীরস লাগে, তাহলে ক্লাস করবেন না, কেটে পড়ুন।"

আমি তো একেবারে থ,"শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্ৰে !"

খুলে না বলাতেই যত বিপত্তি, কি মেজাজ, বাপ রে !