দিন কয়েক আগে কচুপাতা গুলো যাচ্ছিল শুকিয়ে,

ব্যাঙগুলো সব কোথায় যে ঘাপটি মেরে ছিল লুকিয়ে !

ঝাঁ ঝাঁ রোদ্দুরে মানুষ যেন যাচ্ছিল একেবারে পুড়ে,

প্রয়োজনে তবুও লোকজনকে তো যেতেই হতো বাইরে।

পুকুরের জল শুকিয়ে গিয়ে ঠেকেছিল যেন তলানিতে !

"আয় রে বৃষ্টি ঝেঁপে" জল ধরে রাখতে চাই বালতিতে !

সেদিন গভীর রাতে মেঘেরা এল চুপি চুপি জল ঝরাতে,

পরদিন ব্যাঙ আর ঝিঁঝিপোকারা লেগেছে গান গাইতে।