ভেবেছিলেম সংগ্ৰামী হয়ে পথে থাকব

কিন্তু আলোয়ার পথে শুধু ঠগবাজের দোকান

যুদ্ধ তারা আর ধর্ম মেনে করে না

কৌশল নেই,যা আছে সব হেনস্তা ও বিশ্বাসঘাতকাতা

চোখের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে

কেউ আর লড়ে না,

সবাই অপেক্ষা করে কতক্ষণে

চোখে ধুলে দিয়ে চলে যাওয়া যায়

এটাই কি বীরত্ব? শহীদ হয়ে চলে যায়

যারা সৎ লড়াকু ছিল,

ভীরুর দল ভাসে কমল হয়ে

পাঁক মাখা বিজয়ের উপর,

তাতেই তার স্বাদ মাখা ভ্রমর

ওড়াওড়ি করে!


© লেখায় ত্রিদীপা মজুমদার