সেই নীলিমা আজ অন্য কারোর বুকে
নিজের খোলা ঘন চুল পেতে দিয়ে বলছে
সে নাকি এখনোও আকাশ ভালোবাসে !
আমি শুধু অবাক হয়ে থাকি,
মাটি-ও এমন করে মিথ্যে বলতে পারে ?
আমিই কি এমন হতভাগা আকাশ যার
এক- একটা তারা মুছে ফেলেছিলাম
ওই মাটির শরীরে,
যার একটা গোটা চাঁদকে ভেঙে-ভেঙে
জ্যোৎস্নার গহনা তৈরী করেছিলাম ওর
বদনে জড়াবো বলে,
সেই মাটি তার আসল রঙ আজ দেখিয়েই দিলো,
সে সব খেয়ে নেয়,আকাশ-কেও !
আমি তাই আর মাটিকে বিশ্বাস করি না !
নীলিমার প্রতি _____________
লেখায় ত্রিদীপা মজুমদার
