যেভাবে আমাদের বিচ্ছেদ হয়েছে -
এটার পরে আমাদের,ঈশ্বর ছাড়া আর
কেউ মেলাতে পারবে না।
না মানুষ,না সময়,না পরজন্ম
আর বোধহয়,কোনোদিন,
আর কোনোদিন দেখা হবে না।
অথচ আমি এমন বোকা যে
তোমাকে প্রেম করতে-করতে হাঁপিয়ে উঠি না,
ক্লান্ত হই না তোমার ঘৃণা বাক্য শুনতে
তোমাকে চাইলেই হারিয়ে দিতে পারতাম
অনেক কিছু করে,তবুও নাহ ! পারিই না !
তবে এই প্রথমবার আমি হেরেছি,
কেউ আমাকে হারিয়েছে,
কি আশ্চর্য ! তোমাকে না দেখেই
তোমার সহিত মিলনের দিন গুনি - জানি না !
ত্রিদীপা মজুমদার
