মোরে কে ডাকে “আয়রে বাছা আয় আয়!” . বহুদিন পরে যেন মায়ের কথা শুনা যায়! মা তোমার করুণ স্বরে, আপন জনে মনে পড়ে, . যাদের ফেলি ধূলি পরে, আছি রত নিজ সেবায়! . বহুদিন পরে যেন মায়ের কথা শুনা যায়! মা ও সুধাবাণী মরমে পশি, পড়্ছে মনে স্নেহরাশি, . আপন দেশে পরবাসী থাকিতে মন নাহি চায়! . বহুদিন পরে যেন মায়ের কথা শুনা যায়! মা তোমারে করি অপমান, লভেছি বহু যশমান, . লাজে অতি ম্রিয়মাণ এ মুখ দেখাতে তোমায়! . বহুদিন পরে যেন মায়ের কথা শুনা যায়! মা ডাকিলে যদি স্নেহভাষে, রাখিও সদা তব পাশে, . তুচ্ছ ধন পদ আশে আর না যেন দিন যায়! . বহুদিন পরে যেন মায়ের কথা শুনা যায়!