Kavishala
Contests
Plus
Log in / Sign up
Home
Profile
Home
Profile
1 min read
792.2K reads
কমলে কামিনী - Michael Madhusudan Dutta
Kavishala Archives
Jun 16, 2020
Share as image
Download
কমলে কামিনী আমি হেরিনু স্বপনে কালিদহে। বসি বামা শতদল‐দলে (নিশীথে চন্দ্রিমা যথা সরসীর জলে মনোহরা।) বাম করে সাপটি হেলনে গজেশে, গ্রাসিছে তারে উগরি সঘনে গুঞ্জরিছে অলিপুঞ্জ অন্ধ পরিমলে, বহিছে দহের বারি মৃদু কলকলে!— কার না ভোলে রে মনঃ, এহেন ছলনে! কবিতা‐পঙ্কজ‐রবি, শ্রীকবিকঙ্কণ, ধন্য তুমি বঙ্গভূমে! যশঃ‐সুধাদানে অমর করিলা তোমা অমরকারিণী বাগ্দেবী! ভোগিলা দুখ জীবনে, ব্রাহ্মণ, এবে কে না পূজে তোমা, মজি তব গানে?— বঙ্গ‐হৃদ‐হ্রদে চণ্ডী কমলে কামিনী॥
Join WhatsApp Community
Daily literature, poetry & stories
Read more
Earn more
Learn more
Write