Kavishala
Contests
Plus
Log in / Sign up
Home
Profile
Home
Profile
1 min read
796.7K reads
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - Michael Madhusudan Dutta
Kavishala Archives
Jun 16, 2020
Share as image
Download
বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে, দীন যে, দীনের বন্ধু !- উজ্জল জগতে হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য-বলে পেয়ে সে মহা পর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরীশ। কি সেবা তার সে সুখ সদনে ! দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী। যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ-শিরঃ তরু-দল, দাসরূপ ধরি। পরিমলে ফুল-কুল দশ দিশ ভরে, দিবসে শীতল শ্বাসী ছায়া, বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে।
Join WhatsApp Community
Daily literature, poetry & stories
Read more
Earn more
Learn more
Write