Kavishala
Login / Sign Up
Home
Profile
Home
Profile
1 min read
783.8K reads
চম্পা - সত্যেন্দ্রনাথ দত্ত
Kavishala Archives
Jun 16, 2020
Share as image
Download
আমারে ফুটিতে হ’লো বসন্তের অন্তিম নিশ্বাসে, বিষণ্ণ যখন বিশ্ব নির্মম গ্রীষ্মের পদানত; রুদ্র তপস্যার বনে আধ ত্রাসে আধেক উল্লাসে, একাকী আসিতে হ’লো — সাহসিকা অপ্সরার মতো। বনানী শোষণ-ক্লিষ্ট মর্মরি’ উঠিল এক বার, বারেক বিমর্ষ কুঞ্জে শোনা গেল ক্লান্ত কুহু স্বর; জন্ম-যবনিকা-প্রান্তে মেলি’ নব নেত্র সুকুমার দেখিলাম জলস্থল, — শুন্য, শুষ্ক, বিহ্বল, জর্জর। তবু এনু বাহিরিয়া, — বিশ্বাসের বৃন্তে বেপমান, – চম্পা আমি, — খর তাপে আমি কভু ঝরিবো না মরি, উগ্র মদ্য-সম রৌদ্র — যার তেজে বিশ্ব মুহ্যমান, – বিধাতার আশির্বাদে আমি তা সহজে পান করি। ধীরে এনু বাহিরিয়া, ঊষার আতপ্ত কর ধরি'; মূর্ছে দেহ, মোহে মন, — মুহুর্মুহু করি অনুভব! সূর্যের বিভূতি তবু লাবণ্যে দিতেছ তনু ভরি'; দিনদেবে নমস্কার! আমি চম্পা! সূর্যের সৌরভ।
Join WhatsApp Community
Daily literature, poetry & stories
Read more
Earn more
Learn more