পরিযায়ী
তোমার কোটি টাকার হিসেব
ওদের খিদে মেটায় না।
আজ রাজা উলঙ্গ , তবু্ও
কেন কেউ দেখতে পাই না !
গিয়ে শোনো তাদের গান
ঘরে অঙ্ক কষা ছেড়ে ।
তাদের সুরে একই কথা
"ভাত দাও , খায় পেট ভরে "।
ওরাই গড়ে আজ ,
গড়েছে অতীত, গড়বে আগামী ।
শুধু লেখা হয়েছে রাজাদের নাম -
ইতিহাস ওদের ঠাঁই দেইনি।
কিসের এত জয়গান,
কেনো এতো জয়ধ্বনী !
ওরা রোজই হারায় প্রাণ;
তুমি কিসের কুড়াও হাততালি!
"বাহ্ , বাহ্, সাবাশ ,কি সুগন্ধ ! "
বলছে তোমার বাতকর্মের গুণে।
ওরা তখন হাঁটছে ,
খোঁড়াচ্ছে, রক্ত মাখা পায়ে।
সব শুনেও যারা চুপ রয়েছে
তারাই আসল বুদ্ধিমান !
অন্যদিকে কুলুপ এঁটে
পান চিবচ্ছেন বেগমজান !
ডাকো তোমার আল্লাহকে ,
ডাকো রাম , কোথায় বা হনুমান?
এবার কে বলবে এদের ধর্ম কি ?
এরা হিন্দু না মুসলমান ?
কে দেবে এসবের জবাব -
কে এসবের জন্যে দায়ী ?
এখন সব জাত , ধর্ম মুছে ,
এদের নতুন পরিচয় , এরা ' পরিযায়ী' ।
প্রsen জিৎ দাs
