মা তোমায় বড় ভালোবাসি
তাই তো চোখের মণি করে রাখি,
আমি অন্ধ হবো যদি না পাই দেখতে
তেমনই তুমি বিনা আমার জীবনও অসম্পূর্ণ হবে।

আমার সাথে থেকো সবসময় মা
অন্ধ করে কোনোদিন চলে যেও না
আমি থাকতে পারবো না,
যদি চলে যাও কোনোদিন
আমায়ও সাথে নিও তখন।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২২/১১/২০২৩