দিন গেলো চলে,

আরে নেইকো কাজ,

সারা রাত জেগে থেকে,

ঘুম দেবো আজ,


উঠলে ভোরে যেতে হবে,

সুয্যি মামা উঠবে কবে !


ভোরের কুয়াশায় রাত - ভোর দেখি এক,

ভোরে গাড়ি ধরি , রাতে কাম - ব্যাক,

রাতে ফিরে রোজ খাই না ,

৬ টার মধ্যে তো আর ঘর পাই না !


তাড়াতাড়ি এলে খেয়ে পরি শুয়ে,

লম্বা চাটাই পেতে বুঝে পেতে ভুয়ে,


দেরিতে এলে রাতে চোখ টানে ,

লোড শেডিং এ মোমবাতি চোখে আলো আনে,

ঘুম চোখ সামলে জবাব দিই দেরির নালিশে,

সামান্য খেয়ে মাথা রাখি বালিশে ||