ও মেয়ে ! তোমার জন্যে রেখে যাবো আমি, 
মেপে মেপে ঠিক এক আকাশ স্বাধীনতা ।
দিতেই পারি মন থেকে ভালোবেসে,
অনেক কষ্টে অর্জিত এই নারী স্বাধীনতা !
আগের নারীদের মতো ঘরের কোনে বন্দী থেকোনা,
তোমার প্রতি ঘটে যাওয়া অত্যাচার, অসহযোগ,
বা কোনো অন্যায়ের প্রতিবাদ করতে ছেড়োনা।
কালীকে যে লোকে ভক্তি করে, মনে থাকে ভয়,
হাতে খাঁড়া,মুন্ডমালা, গলায় কালী তাইতো পরে রয় ।
কিছুতেই তোমায় যাবেনা বলা, এক লবঙ্গ লতা !
শিখে নিও ব্ল্যাকবেল্ট কারো কাছে, ঐ ক্যারাটেটা।
নিশ্চয়ই হবে সাহসিনী তুমি আত্মবিশ্বাসের সাহারা!
কোনো কাজই তোমার পক্ষে কঠিন হবে না পারা ।
নামটা তোমার হতেই পারে আমার পছন্দের গ্ৰেটা ।
দেখে যেন মনে হয়, মেয়ের মতো মেয়ে বটে একটা !
খুব মন দিয়ে, ফাঁকি না দিয়ে, পড়াশোনা করে নিও,
সন্তানের তোমার কাছেই প্রথম পাঠ, কথাটা জেনো।
প্রয়োজনে তুমি যখন তখন হিমালয় পেরিয়ে যাবে,
পথে খিদে পেলে, চাইলেই সোমরস বা অমৃত পাবে।
হাতে থাকবে তোমার ঘোড়ার জিন অথবা এরোপ্লেন,
দুটোই সমান অথবা চালাতেই পারো অনায়াসে ট্রেন।
নীলাম্বরী শাড়ি, কুর্তি, জিন্স টপ, সালোয়ার, চুরিদার,
তা না হলে, গরমে পড়তেই পারো পালাজ্জো বাহার।
ঢিলে ঢালা ও আরামপ্রদ এই প্যান্ট ভালো লাগবেই,
রঙ বেরঙের নানান ডিজাইন তুমি তো পেয়ে যাবেই।
পছন্দমতো সিল্ক এর রঙীন কাপড় কিনে নিয়ে,
পাড়ার দর্জিকে পালাজ্জো বানানোর এই দায়িত্বটা,
তুমি ইচ্ছে হলে তো, দিতেই পারো দিয়ে।