জানা কথা, সবাই ভালোবাসে লুচি আর তরকারি,
তবুও আজ সকাল বেলার জলখাবারের গল্প করি।
ক্ষীর ঘুম ও জড়তা কাটিয়ে লুচি বানাই কোনোমতে,
কে আর ঝামেলা করে বানায় সাদা আলুর চচ্চড়ি !
আজ লুচির সাথে পিনাট বাটার দিয়েই কাজ সারি !
সকাল থেকেই আকাশে যেন লেগেছে আগুণ, ওরে !
এই গরমে কে আর বেশিক্ষণ থাকে রান্নাঘরে ?
শিগগিরই ওখান থেকে একটু পরেই কেটে পড়ি।
আমি সেসব ছবি কি সোস্যাল মিডিয়ায় পোষ্ট করি ?
ভালো কিছু বানিয়ে খেলে, কারো কথা মনে পড়লে,
পেটে জায়গা থাকলে, কি ক্ষতি একটা বেশী খেলে ?
বরং বেশি ক্ষতি ছবি পাঠিয়ে কাউকে লোভ দেখালে,
খাবারেরও যে প্রাণ আছে, কথাটা কি ভোলে সকলে!
খাবারের ফোটোতে কিন্তু সত্যিই কোনো প্রাণ নেই,
লুচির ছবিগুলো আসলে খাবারের ভূত তো বটেই !
তার চেয়ে দূরের কাউকে লুচি খাওয়াতে হলে,
ভালো, ছোটোবেলার সেই লুচি পাতার ছবি পাঠালে।
চলে , লুচি পাতার তরকারির কথা জানালে !
আগেকার দিনে লুচিপাতা দিয়ে হতো রান্নাবাটি,
বড়রা চিভ দিয়ে চক চক করে খেতো পরিপাটি!
জানলাম গুগলের কাছে,উপকারি নাকি এই শাকটি।
এই লুচিপাতা ইউরিক এ্যাসিড করতে পারে নিয়ন্ত্রণ!
এছাড়াও এ্যান্টি অক্সিডেন্ট, মিনারেলে ভরপুর।
এই লুচিপাতা শুকিয়ে অনেকে চা বানিয়ে খান।
রোগ প্রতিরোধে সক্ষম, দূর করে শারীরিক দুর্বলতা,
আছে এই লুচি পাতার নানান রকম ভেষজ ক্ষমতা !
হঠাৎ কোনোভাবে গায়ে যদি লেগে যায় শুঁয়োপোকা!
লুচিপাতার রস দিও লাগিয়ে,পাতাগুলো একটু ডলে।

