রবি, তুমি শুধু বাংলার কবি নও, বাঙালিরও নও,
তুমি বিশ্বের কবি, তুমি যে বিশ্বমানবের কবি !
তুমি মানুষের অন্তরের গভীরের যত কথা, বুঝে যাও,
অনুভবের ছোঁয়ায় তন্ত্রীতে, তন্ত্রীতে সাড়া জাগাও !
অবহেলিত, অবাঞ্ছিত কিশোরের মনের ভাষা,
কি করে যেন তোমার লেখায় জীবন ফিরে পায়।
তোমার শহরের কিনু গোয়ালা, ইট-কাঠের ঐ শহরে,
অনায়াসে কি সহজে সব অলি গলি চিনে যায়।
তোমার ট্রেন যাত্রা, রানুকে লেখা মেলার চিঠি,
জানোতো? লেখা পড়লেই সবকিছু চোখে দেখা যায়।
কলম দিয়ে তোমার ডাইরির কাটাকুটি গুলোও,
তোমার হাতের ছোঁয়া পেয়ে কেমন ছবি হয়ে যায়।
গানের স্বরলিপি সৃষ্টি করে গান গাও, গান করাও ।
তোমার লেখা গানের আলো আজও পথ দেখায়,
অবসাদ ভুলে মানুষকে জীবনের পথে চলা শেখায়।
মনের গভীরে অনুরণন তুলে, আজো ভালোবাসায়! 
তোমার "একলা চলো" ডাক মনকে সাহস জোগায়।
আরেকটা কথা বলি, তোমাকে পুরষ্কার প্রদান !
আমার কেন যেন এটাকে দুঃসাহস বলে মনে হয়।
কে, কিভাবে করবে তোমার সব লেখার মূল্যায়ন ?
নাইট ফিরিয়ে দিয়ে প্রতিবাদ জানিয়ে বেশ করেছো,
অদ্ভুত লাগে, গীতাঞ্জলি র জন্যে নোবেল পেয়েছো !তখন যদি তোমার সব লেখার অনুবাদ হয়ে যেতো !
কটা নোবেল প্রাইজ ওরা তোমার গলায় ঝোলাতো ?
আজ তোমার জন্মদিনে, জানি বহু প্রণাম পাবে,
আমার তরফ থেকেও শ্রদ্ধা সহ ভালোবাসা নেবে।
যদিও তোমাকে সত্যি সত্যি দেখা হয়নি কখনও,
তবু তোমাকেই যে প্রথম ভালোবেসেছি তা জানো ।
তাই বলে ভেবোনা যে, বিয়ের কথা মনে এসেছে,
আমি জানি, রানুও তোমাকে খুব ভালো বেসেছে।
তোমার বৌ হিসেবে শুধু মৃনালিনী দেবীকেই মানায়,
খাওয়ার পাতে তোমার চোখ বেশি ভালো দেখায় ।